ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

রাজশাহীতে র‍্যাবের হাতে ভূয়া নিয়োগ পত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২২,  8:36 PM

news image

রাজশাহীতে চাকুরী দেওয়ার নামে ভূয়া নিয়োগ পত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্য আটক। আটককৃত আসামি হলো,রাজশাহী বাগমারা উপজেলা বড়সগুনা গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে মো. বাবলু হোসেন বাবু(৪১)। এ বিষয়ে র‌্যাব-৫ এর স্কোয়াট কমান্ডার মারুফ হোসেন খান বলেন, গত ২৮ জানুয়ারী ভুক্তভোগী দূর্গাপুর উপজেলার মোঃ তারিফ রাব্বানী(৩৮) এর অভিযোগের পেক্ষিতে বাগামারা থানাধীন বড়সগুনা গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ বাবুল হোসেন বাবুকে আটক করা হয়। তিনি আরও বলেন,

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে প্রতারণার মাধ্যমে প্রাইমারী সহকারী শিক্ষক পদে ১৪,০০,০০০/-(চৌদ্দ লক্ষ) টাকার বিনিময়ে চাকুরী পাইয়ে দিবে বলে ১০,০০,০০০/- (দশ লক্ষ)টাকা তারিফ রাব্বানীর কাছে থেকে হাতিয়ে নেয়। এছাড়া অপর ভুক্তভোগী রবিউল ইসলামকে প্রাইমারী স্কুলের পিয়ন অথবা সেনাবাহিনীর ষ্টেশন হেড কোয়ার্টারে সিভিল “অফিস সহায়ক” পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে একই উপজেলার রামগুইয়া গ্রামের মোঃ রবিউল ইসলাম (২৩) নামে একজনকে ৯,৬৮,০০০/-(নয় লক্ষ আটষট্টি হাজার) টাকা হাতিয়ে নেয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় প্রতারণা আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম