ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪

#

নিজস্ব প্রতিনিধি

১১ সেপ্টেম্বর, ২০২২,  10:19 AM

news image

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন চারজন। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী মিজানের মোড় বালুরঘাট এলাকার এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার একেএম লতিফুল বারি। তিনি বলেন,

সকাল ৭টা ৫০ মিনিটে আমাদের কাছে নৌকাডুবির খবর আসে। ৭টা ৫৫ মিনিটে রওনা হন উদ্ধার কর্মীরা। চারজন ডুবুরি অভিযানে আছেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি। তিনি বলেন, পদ্মার ওপার থেকে মিজানের মোড় বালুর ঘাটে আসছিল খড়বোঝাই নৌকাটি। তাতে ২০ জন আরোহী ছিল। প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে ১৬ আরোহী সাঁতরে পাড়ে ফিরলেও চারজন তলিয়ে যান।  এদিকে উদ্ধার অভিযান চলাকালে একই এলাকায় তিনজন আরোহী নিয়ে ডুবে যায় ঘাসবোঝাই আরেকটি নৌকা। ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম