ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

রাজশাহীতে করোনায় শনাক্তের হার কমেছে

#

নিজস্ব প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি, ২০২২,  11:57 AM

news image

রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ কমে এসেছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজশাহীতে নমুনা পরীক্ষা বিবেচনায় নতুন রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ শতাংশে, যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের পাঠানো এ সংক্রান্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯০টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৫৭ জন রোগী। এদের মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪০ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম