ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০২৩,  10:40 AM

news image

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে সাফায়েত মিয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের সাবনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাফায়েত সাবনীপাড়া গ্রামের মো. লিটন মিয়ার ছেলে। শিশুটির চাচা শামিম মিয়া মোড়ল বলেন, সন্ধ্যা ৬টার দিকে শিশুটির মা বাড়ির পাশে প্রতিদিনের মতো গরুর ঘাস ও খড় কাটছিলেন। এ সময় সাফায়েত তার সাথে ছিল। হঠাৎ দেখতে পায় সাফায়েত তার কাছে নাই। পারে বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে সাফায়েতের মা। পরে মায়ের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা গরুর ঘরের পাশে ডোবায় খোঁজাখুঁজি করলে শিশুটির মরদেহ পাওয়া যায়। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. তরিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম