ঢাকা ০২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

রাজবাড়ীর পাংশায় ইউপি সদস্যকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জুন, ২০২২,  11:04 PM

news image

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বাহের মোড় কুম্বুলমাঠ এলাকায় এক ইউপি সদস্যকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফয়েজুর বিশ্বাস ওরফে ফয়েজ মেম্বার (৫০)। তিনি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তার বাবার নাম আবদুল হামিদ বিশ্বাস। ফয়েজুরের বাড়ি পাট্টা ইউনিয়নের বিলমণ্ডপ গ্রামে। তার দুটি সন্তান রয়েছে। এর আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। জানা গেছে, প্রায় ১০ বছর আগে ফয়েজুর ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য দেবেশ শীলকে ফোন করে আঁধারকোটা মোড় নামক এলাকায় ডেকে নিয়ে হত্যাচেষ্টা করা হয়। ওই সময় দেবেশ ঘটনাস্থলেই মারা যান এবং বেঁচে যান ফয়েজুর।

আজ বিকেলে ফয়েজুর বাহের মোড় বাজারে ছিলেন। এ সময় তিনি ফোনে কথা বলার পর একটি ভ্যানে করে কোথাও যাচ্ছিলেন। ফয়েজুর সাওরাইল ইউনিয়নের কুম্বুলমাঠ এলাকায় পৌঁছার পর কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তার গতি রোধ করে। এরপর ভ্যান থেকে তাকে নামিয়ে গুলি করে হত্যা করা হয়। এ বিষয়ে পাট্টা ইউপি চেয়ারম্যান আবদুর রব মুনা বিশ্বাস বলেন, ২০১২ বা ১৩ সালের দিকে দুজন ইউপি সদস্যকে ডেকে নিয়ে গুলি করা হয়। দেবেশ নামের একজন ঘটনাস্থলেই মারা যান। আর ফয়েজুর গুলিবিদ্ধ হলেও বেঁচে যান। দীর্ঘদিন চিকিৎসা করার পর তিনি সুস্থ হন। আজ বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, ফয়েজুর সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন কুমার সাহা বলেন, সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম