ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রাজবাড়ীতে ট্রেনে কাটা প‌ড়ে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০২৩,  1:17 PM

news image

রাজবাড়ীর কালুখালী‌তে ‘বঙ্গমাতা এক্সপ্রেস’ ট্রেনে কাটা প‌ড়ে এক ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কালুখালী সূর্যদিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত একজনের প‌রিচয় মিলেছে। তি‌নি কালুখালী উপ‌জেলার রতন‌দিয়া ইউ‌নিয়‌নের কৃষক খ‌য়ের খা (৬০)। অপরজনের প‌রিচয় এখনও পাওয়া যায়‌নি। স্থানীয়রা জানান, সকা‌লে টু‌ঙ্গিপাড়া থে‌কে রাজশাহীগামী ‘বঙ্গমাতা এক্স‌প্রেস’ ট্রেনটি কালুখালী‌র সূর্যদিয়া রেলক্রসিং দিয়ে যাওয়ার সময় একটি ভ্যান ক্রসিং পার হতে গেলে ভ্যানচালক ও ভ্যানে থাকা যাত্রী ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রাজবাড়ী রেলও‌য়ে থানার ওসি সোমনাথ বসু জানান, এ দুর্ঘটনায় দুজন মারা গে‌ছেন। ঘটানাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম