ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

রাজবাড়ীতে ট্রাকচাপায় কৃষক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০২২,  10:43 AM

news image

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানার এসআই (উপপরিদর্শক) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিরাজুল ইসলাম কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে। নিহতের শ্যালক আ. রাজ্জাক জানান, সিরাজুল ইসলাম দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে গান্ধিমারা বাজারে ফার্মেসিতে ওষুধ কেনার জন্য তিনি বাড়ি থেকে বের হন। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার এসআই মো. জুয়েল রানা বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম