ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৪,  2:43 PM

news image

রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ার ফলে সরকারের সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনাজপুরের কাহারোল উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, আমাদের আন্দোলনের এক দফা ছিল ফ্যাসিবাদী সরকারের পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠানে যে ধরনের সংস্কার প্রয়োজন, সরকার সেই এজেন্ডা নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে সে অনুযায়ী আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। এর আগে উপদেষ্টা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় আসিফ মাহমুদ রংপুর বিভাগে উন্নয়ন না হওয়ার পেছনে বিগত সরকারের অনীহাকে দায়ী করেন। সেই সঙ্গে বিশেষ বিশেষ এলাকায় উন্নয়ন করা হয়েছে বলেও অভিযোগ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম