ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা : ডিএমপি

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৪,  2:19 PM

news image

নাশকতাকারীদের ঠেকানোর জন্য প্রস্তুত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। বিবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আন্দোলনের কর্মসূচিকে ঘিরে নিয়মিত পুলিশের পাশাপাশি রয়েছে সাদা পোশাকে পুলিশ। নাশকতার কোনো গোয়েন্দা তথ্য নেই, তবে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। সড়ক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সকাল থেকে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম