ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

রাজনীতি আর গণতন্ত্রকে ধ্বংস করার হীন চক্রান্ত করছে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২২,  7:57 PM

news image

গণতন্ত্র ফেরাতে বিএনপির সামনে লড়াই করা ছাড়া অন্য কোনো পথ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২০ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, রাজনীতি আর গণতন্ত্রকে ধ্বংস করার হীন চক্রান্ত করছে সরকার। গণতন্ত্র ফেরাতে বিএনপির সামনে এখন লড়াই করা ছাড়া অন্য কোনো পথ নেই। গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে জয়ের বিকল্প নেই। সেজন্য আমাদের তৈরি হতে হবে।বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দয়া করে ছোট-খাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে সংঘাত সৃষ্টি করবেন না। একদিকে আমার ভাইয়ের মৃতদেহ মর্গে পড়ে আছে আর আপনারা এখানে কমিটি নিয়ে সংঘাত তৈরি করেন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। বিএনপির এই নেতা বলেন, কমিটি গঠন নিয়ে কারা সমস্যা তৈরি করে। আমি অনুরোধ করব, নাম ঠিকানা তৈরি করে তাদের অবিলম্বে দল থেকে বহিষ্কারের করা ব্যবস্থা করা হোক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম