ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বেতন কমল ৫ জনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত শরিফুল হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন ‘খাসিকাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী করলেন নতুন বিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার ৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক দিলরুবা গ্রেপ্তার বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, অস্ত্রধারীরা অধরা

রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৫,  11:28 AM

news image

নির্বাচন কমিশন কোনও অবস্থায় রাজনীতির মধ্যে ঢুকতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদে সিইসির কাছে ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এই অনুষ্ঠানে এ কথা জানান তিনি। সিইসি বলেন, নির্বাচন কমিশন রাজনীতির ভেতরে ঢুকতে চায় না। বর্তমান ইসির কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ এ কমিশন। মানুষের সন্দেহ দূর করতে স্বচ্ছতার সঙ্গেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এ এম এম নাসির উদ্দিন বলেন, কোনো রাজনৈতিক দল নয়, সংবিধানের মধ্যে থাকতে চায় নির্বাচন কমিশন। সরকারের সময়সীমা অনুযায়ীই ভোটের দিকে এগুচ্ছে ইসি। অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, কীভাবে নির্বাচনে সহযোগিতা করা যায়, সে বিষয়টি পর্যালোচনা করছে ইউএনডিপি। সেজন্য রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম