ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৫,  11:19 AM

news image

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ফারজানা সুলতানা গণমাধ্যমকে বলেছেন, আজ সকাল ৭টা ৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে ভূ-কম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল তিব্বত বলে জানিয়েছে ভলকানো ডিসকভারি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। এর আগে, গত ৩ জানুয়ারি ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম