ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

রাজধানীর লালবাগে থেকে বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৬,  4:31 PM

news image

রাজধানীর লালবাগের ডুরি আঙ্গুল লেন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে মো. মাইনুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাইনুদ্দিন ওই এলাকার স্থায়ী বাসিন্দা এবং একটি বাড়ির মালিক বলে জানা গেছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালবাগ থানার এসআই অপু মিত্র জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে নির্মাণাধীন ভবনের পাশ থেকে ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। এসআই আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে-নিহত মাইনুদ্দিন অবিবাহিত ছিলেন এবং নির্মাণাধীন ভবনটির পাশেই তার নিজস্ব একটি বাড়ি রয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং রক্তের দাগ পাওয়া গেছে। তিনি বলেন, এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম