ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

রাজধানীর যেসব এলাকায় হর্ন বাজালে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৬,  6:47 PM

news image

নীরব এলাকায় অযথা হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের জেলের বিধান থাকলেও প্রাথমিকভাবে বড় গাড়ির জন্য ২৫০০ টাকা এবং মোটরসাইকেলের জন্য ১০০০ টাকা জরিমানা করার কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার। রোববার (২৫ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অযথা হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব তথ্য জানান। মো. সরওয়ার জানান, একই অপরাধ বারবার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দুইবার জরিমানা করার পর পাঁচবার একই অপরাধ করলে চালকদের লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে। এভাবে পয়েন্ট কাটতে কাটতে একপর্যায়ে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স বাতিল হয়ে যাবে। তিনি জানান, গত দেড় মাসে নীরব এলাকাগুলোতে হর্ন বাজানোর দায়ে প্রায় ৯ হাজার মামলা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইন মানতে বাধ্য করা সরকারের কাজ হলেও মানুষ সচেতন না হলে আইন বাস্তবায়ন সম্ভব নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম