ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রাজধানীর যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২২,  10:40 AM

news image

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজ সোমবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। পাইপলাইন মেরামতের কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে রোববার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ডেমরা সিজিএস (সিটি গেট স্টেশন), নন্দীপাড়া টিভিএস ও তেজগাঁও টিভিএসের পাইপলাইনে জরুরি মেরামতকাজ করা হবে। এ জন্য আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম