ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রাজধানীর মৌচাক টাওয়ারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ২ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  1:05 PM

news image

রাজধানীর মালিবাগ মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্সের আট তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ  সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মালিবাগের মৌচাক টাওয়ার শপিং কমপ্লেক্সে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বেলা ১১টা ৪০মিনিটে এ আগুন লাগার খবর পাওয়া যায়। বিস্তারিত এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে ওই মার্কেটের ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, কমপ্লেক্সের ভবনের আট তলার বাইরের দিকে বৈদ্যুতিক বোর্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের সব ব্যবসায়ীরা আতঙ্কে ভবনের নিচে নেমে আসেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম