ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৬

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  10:58 AM

news image

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্য রিয়াজ ও জাল টাকার কারবারি জীবন আহমেদ পলাশসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রিয়াজ (২৩), জীবন (৪৫), শাহীন (২৫), হৃদয় (২২), পাপ্পু (২৮), হাবিব (১৯), অনিক (৩৬), হাবিব (২১), নান্নু (৫০), শুভ (২৪), ইউসুফ (৩৪), ইকবাল (৩২), রুবেল (২০), নাদিম (২১), জামাল (৩৪) ও জুয়েল সর্দার (২৮)। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ডিএমপির মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর বলেন, শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই চাপাতি, নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। উপ-পুলিশ কমিশনার আরও জানান, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম