ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’ গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৫,  11:36 AM

news image

রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে বিল্লাল’কে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ভাগ্নে বিল্লালকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সাতটি ওয়ারেন্ট এবং ছয়টি মামলার অভিযোগ রয়েছে। তালেবুর রহমান আরও বলেন, আসামি ভাগ্নে বিল্লালের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে, বিল্লাল গাজী নামে এক হাউজিং কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় গত বছরের ২৮ অক্টোবর ভাগ্নে বিল্লালকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে সামুরাই, পাহাড়ি দা, লক কাটার, তিনটি ওয়াকিটকি, দুটি ওয়াকিটকি চার্জার, শিশা খাওয়ার মেশিন, মোটরসাইকেল, রাউটার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম