ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মিরপুরে ডিএমপির অভিযানে গ্রেফতার ১৩০

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  11:08 AM

news image

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।


ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগের বিভিন্ন থানার আওতাধীন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারদের মধ্যে মিরপুর মডেল থানায় ৩৬ জন, শাহআলী থানায় ২১ জন, পল্লবী থানায় ৩৩ জন, কাফরুল থানায় ৪ জন, দারুস সালাম থানায় ১৮ জন, রূপনগর থানায় ১১ জন এবং ভাষানটেক থানায় ৭ জন রয়েছেন। ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম