ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীর বিজয়নগরে বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৩,  1:51 PM

news image

নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ষষ্ঠ দফায় ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে রাজধানীর বিজয়নগরে বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর  ১২টা ৫৩ মিনিটে বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে আজমেরী পরিবহনের ওই বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এরপরই তারা দ্রুত পালিয়ে যায়। আগুন লাগার পরই আশপাশের মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে। একই সাথে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ততক্ষণে বাসের ভেতরের পুরো অংশই পুড়ে যায়। নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ষষ্ঠ দফায় ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। এ কর্মসূচি শেষ হবে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৬টায়। এর আগে, হামলা ও সংঘর্ষের মধ্যে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি ও জামায়াতসহ সমমনা কয়েকটি দল। এরপর পুলিশ হত্যা ও নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে গ্রেফতার করা হয়। পরে ৩১ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত পাঁচ দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম