ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রাজধানীর বাড্ডায় প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধা নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  10:53 AM

news image

রাজধানীর দক্ষিণ বাড্ডার বাঁশতলা মসজিদ এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় সেতারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাতি মেহেদী হাসান জানান, সন্ধ্যার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার দাদিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত্যুবরণ করেন। নিহত সেতারা বেগমের গ্রামের বাড়ি পটুয়াখালী সদরের টিকিট কাটা গ্রামে। তিনি আসমত আলীর মেয়ে ও আজিম উদ্দিনের স্ত্রী। বর্তমানে দক্ষিণ বাড্ডা ৫১২ নম্বর বাসায় পরিবারসহ বসবাস করছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম