ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২২,  7:52 PM

news image

সড়ক দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর ঘটনায় রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে তারা এই বিক্ষোভ করছে। গতকাল রোববার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনে সড়ক দুর্ঘটনায় সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুলের ছাত্র নিহত হন। নিহত শিক্ষার্থী আলী হোসেন দশম শ্রেণির ছাত্র।

রাস্তা পার হওয়ার সময় আলী হোসেনকে গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ খবর সোমবার সকালে স্কুলে পৌঁছালে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ‘নিরাপদ সড়কের দাবি মানতে হবে, মেনে নাও’সহ নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে। নিহত আলী হোসেনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম