ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

রাজধানীর পথে রাঙ্গাবালীর রাঙ্গা তরমুজ

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২২,  2:31 PM

news image

কৃষি নির্ভর এই বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে রাঙ্গাবালীর রাঙ্গা তরমুজের ভূমিকা ছিল বরাবরই তুঙ্গে। যার ফলশ্রুতিতে দীর্ঘদিন ধরেই রাঙ্গাবালীকে চিহ্নিত করা হচ্ছে ‘তরমুজ রাজ্য’ হিসেবে। প্রতিবছরের ন্যায় এবছরও তরমুজ রাজ্য খ্যাত এই রাঙ্গাবালী উপজেলায় তরমুজ চাষে আবাদ হয়েছে ৬ হাজার ৪৯৫ হেক্টর জমি। তবে অতিরিক্ত লাভের আশায় আগাম আবাদ হয়েছে উক্ত জমির এক-তৃতীয়াংশ। যা এখন বাজারজাত করতে নৌপথ ধরে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর বাজারে। সরজমিনে গিয়ে দেখা যায়, আগাম তরমুজ পাকতে শুরু করায় ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী, হরিদ্রখালী ও কোড়ালিয়াসহ বেশ কয়েকটি স্থানের চাষিরা এসব আগাম তরমুজ বাজারজাত করার উদ্দেশ্যে ইতিমধ্যে নৌপথ ধরে রওয়ানা দিয়েছেন রাজধানীর বাজারে। তবে চাষীদের অভিযোগ, ‘জ্বালানির দাম বাড়ায় নৌপথেও এখন অতিরিক্ত খরচ গুণতে হচ্ছে। তবে তরমুজের দর যদি ভালো হয় তবে অতিরিক্ত খরচটা নিয়ে সমস্যা নেই।’ কৃষিবিদদের ধারণা, ‘দেশের বাজারে রাঙ্গাবালীর রাঙ্গা তরমুজের যেমন চাহিদা রয়েছে, তেমনি বিদেশের মাটিতেও বেশ কদর রয়েছে। তাই এবারো দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে রাঙ্গাবালীর রাঙ্গা তরমুজ গুরুত্বপূর্ণ ভূমিকায় অবদান রাখতে সক্ষম হবেন।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, ‘এবার রাঙ্গাবালী উপজেলায় বেশ কয়েকটি উন্নত জাতের তরমুজ চাষ হয়েছে। যা কৃষকদের স্বাবলম্বী হবার কারণ হতে পারে। তাছাড়া শুনেছি তরমুজের বাজার নাকি খুব ভালো যাচ্ছে! আশা করি, আমাদের রাঙ্গাবালীর রাঙ্গা তরমুজ এবারো দেশ-বিদেশের বাজারে নতুনত্ব সৃষ্টি করবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম