ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৪

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৩,  10:38 AM

news image

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোররাতে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। এ ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোণা থেকে ছেড়ে আসে। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন লাগে। ভোর ৫টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পেয়েছি। তারা সবাই রেলের যাত্রী ছিলেন। সকাল ৬টা ৪৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নির্বাপনের কাজ চলছে। তবে আগুণ লাগার কারণ জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম