ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

রাজধানীর তেজকুনিপাড়ায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৩,  9:20 PM

news image

রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়ায় বস্তিতে আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তেজকুনিপাড়া বটতলা এলাকায় বস্তির কিছু ঝুপড়ি ঘরে লাগা এ আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের দায়িত্বরত আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। রাতে ফায়ার সার্ভিস দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেনও এ তথ্য জানান। তিনি বলেন, তেজগাঁও তেজকুনিপাড়া একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে যোগ দেয় আরও ছয়টি ইউনিট। এখনও বিস্তারিত জানা যায়নি। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম আগুনের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আগুন নির্বাপনের কাজ করছে ফায়ার সার্ভিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম