ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজধানীর তুরাগে বসতবাড়িতে অগ্নিকান্ড, নিহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২২,  10:44 AM

news image

রাজধানীর তুরাগে একটি বসতবাড়িতে আগুন লেগে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর চারটার দিকে তুরাগের চণ্ডালভোগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এতে দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়। জানা যায়, চন্ডালবুক মানিক বস্তির খালপাড়ে সরকারি খাস জমিতে নির্মিত সুরুজ মিয়ার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস  আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি ইউনিট নিয়ে কাজ শুরু করে। ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তুরাগ থানার এসআই সজল কান্তি রায় গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম