ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রাজধানীর তুরাগে অজ্ঞান পার্টির সর্দার আটক

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২২,  3:51 PM

news image

রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং অজ্ঞান পার্টির সর্দার মো. মনির ওরফে মোনারুল ওরফে শশা মনিরকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাখাল বুরুজ (পচারিয়া) দাড়িদহ ছয় ঘড়িয়া গ্রামের মো. আবুল কালামের ছেলে। আজ সোমবার র‌্যাব-১ এর সহকারি পুলিশ সুপার (অপস্ অফিসার) নোমান আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সন্ধা ৭টার দিকে তুরাগ থানার দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন-১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, উত্তরার সদস্যরা জানতে পারে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মামলার পেনাল কোড আইনের একটি মামলার নয় বছরের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাজধানী তুরাগের দিয়াবাড়ী এলাকায় অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল তুরাগ থানার দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন-১ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে শশা মনিরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মনির একজন অজ্ঞান পার্টির সর্দার। তার বাহিনী দীর্ঘদিন যাবৎ শশা, নারিকেল ইত্যাদি বিভিন্ন খাবারের সঙ্গে চেতনাশক মেডিসিন প্রয়োগ করে বাসাসহ বিভিন্ন গণপরিবহনের যাত্রীদের খাইয়ে সর্বস্ব লুট করতো। সে অজ্ঞান পার্টির গ্রুপের কাছে শশা মনির নামে পরিচিত। তার বিরুদ্ধে গাইবান্ধা, ময়মনসিংহ, এবং ঢাকা জেলার বিভিন্ন থানায় হত্যা, অজ্ঞান ও ছিনতাই মামলা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম