ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীর গুলিস্তানে হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২৪,  1:16 PM

news image

নিহতের নাম আলমগীর শিকদার (৫৬)। রাজধানীর গুলিস্তানে রাস্তায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  নিহতের নাম আলমগীর শিকদার (৫৬)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আনোয়ার হোসেন জানান, ওই ব্যক্তি বাসে করে হানিফ ফ্লাইওভার ব্রিজ দিয়ে গুলিস্তান নামেন। ফ্লাইওভারটির গুলিস্তান টোল প্লাজার সামনে নেমে সেখান থেকে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। তখন হঠাৎ অসুস্থ্য পড়ে রাস্তায় পড়ে যান। দেখতে পেয়ে প্রথমে তার মাথায় পানি ঢালা হয়। তবে অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরই চিকিৎসক তাকে মৃত বলে জানান। খবর পেয়ে ঘটনাটি তদন্তে হাসপাতালে আসেন ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম। তিনি জানান, দুই পথচারী ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এসেছেন। তাদের মাধ্যমে ঘটনা সম্পর্কে কিছুটা জানা গেছে। এছাড়া চিকিৎসকদের সাথেও কথা হয়েছে। সব মিলিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তার পকেটে থাকা এনআইডি কার্ড ও বিভিন্ন ফোন নাম্বারের সূত্র ধরে তার নাম পরিচয় জানা গেছে এবং পরবর্তিতে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। এদিকে মৃত আলমগীর শিকদারের বন্ধু আব্বাস মোল্লা জানান, আলমগীর পরিবার নিয়ে থাকেন যাত্রাবাড়ী কাজলা পেট্রোল পাম্পের পিছনে। মিরপুরে একটি ছাপাখানায় চাকুরি করেন তিনি। সকালে বাসা থেকে বের হয়েছিলেন মিরপুরে যাওয়ার জন্য। পরবর্তিতে ফোনের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনতে পান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম