ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীর গুলিস্তানে ভরদুপুরে বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৩,  1:53 PM

news image

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ভরদুপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, আমরা মাত্র আগুনের খবর পেয়েছি। খবর পাওয়া মাত্র দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী বিভিন্ন দল-জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম