ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

রাজধানীর গুলিস্তানে বাসচাপায় ২ জনের প্রাণহানী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২২,  4:25 PM

news image

রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মেঘলা পরিবহনের দ্রুতগামী একটি বাস পথচারীদের দেখেও গতি কমায়নি। তাদেরকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এতে দুজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার বলেন, ‘মেঘলা পরিবহনের বাসচাপায় দুজন পথচারী নিহত হয়েছেন। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ার তাদেরকে আটক করা যায়নি। ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ‘গুলিস্তানে দুর্ঘটনার খবর পেয়ে সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুজনের মরদেহ ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, এ দুর্ঘটনায় অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- ইলিয়াস হোসেন (৪০), ওমর শরীফ (৪৫), আল-আমিন (২৫), সজীব (২৬)। ঢামেকে চিকিৎসাধীনরা জানিয়েছেন, তারা সবাই মেঘলা পরিবহনের যাত্রী ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম