ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৩,  3:41 PM

news image

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটের দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে, ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর ও গাজীপুর মহানগরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর রোববার দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে সারাদেশে ১৯টি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে যারা যানবাহনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি ও পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিলেই পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, এখন থেকে এসব নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম