ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

রাজধানীর গুলশানে মাইক্রোবাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ, ২০২২,  9:36 PM

news image

রাজধানীর গুলশানে মাইক্রোবাসের ধাক্কায় মোছা. সখিনা আক্তার (২৮) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে কোকাকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন। সখিনার স্বামী আব্দুল করিম বলেন, আমার স্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী আজ ভোরে গুলশান নতুন বাজার কোকোকোলা মোড় এলাকায় রাস্তা ঝাড়ু দেওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস ধাক্কা দেয়।  এতে সে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, গুলশান নতুন বাজার কোকোকোলার মোড় এলাকায় থাকতেন। নিহত দুই ছেলে এক মেয়ের জননী ছিলেন। তাদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। ঢামকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।  বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম