ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীর গুলশানে বিভিন্ন রেস্তোরাঁয় ডিএনসিসির অভিযান

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৪,  2:00 PM

news image

রাজধানীর গুলশান-২ এলাকায় বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। বুধবার (০৬ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এ ছাড়া অভিযানে রয়েছেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। মূলত বিভিন্ন রেস্তোরাঁয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কি না তা দেখতে অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের ওই ভবনের নিচের অংশে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ওই ঘটনার পর রাজধানীর বিভিন্ন ভবনে, বিশেষ করে যেগুলোতে রেস্টুরেন্ট হয়েছে, সেগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযান শুরু করেছে বিভিন্ন সংস্থা। ওই অভিযানের অংশ হিসেবেই আজ চালাচ্ছে ডিএনসিসি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম