ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাজধানীর কুড়িলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৫,  3:54 AM

news image

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে রিকশার গ্যারেজ ও টিনশেডের কিছু বাসাবাড়িতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৭টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বসুন্ধরা কুড়াতলীতে রিকশা গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি জানান, প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম