ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীর কারওয়ান বাজারে প্রাইভেটকারে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৪,  3:11 PM

news image

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগেছে। মঙ্গলবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। সোনারগাঁও ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত সার্জেন্ট মো. আশিকুর রহমান জানান, কারওয়ান বাজার সোনারগাঁও সংলগ্ন ট্রাফিক বক্সে ডিউটিরত অবস্থায় দেখতে পাই হঠাৎ একটি প্রাইভেটকারে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আশপাশের উপস্থিত জনতার চেষ্টায় আগুন নেভানো হয়। এ ঘটনায় গাড়িতে অবস্থানরত চালকসহ দুজন যাত্রী দ্রুত নেমে যাওয়ার কারণে কেউ দুর্ঘটনার শিকার হননি। অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভানোর পর গাড়িটিকে রেকারের মাধ্যমে দ্রুত স্থান থেকে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম