ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

রাজধানীর কদমতলীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৫,  10:39 AM

news image

রাজধানীর কদমতলীর পাটেরবাগ এলাকায় পূর্ব শত্রুতার জেরে শান্ত আহমেদ বাবু (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা নিহতের বন্ধু তন্ময় বলেন, রাত আনুমানিক পৌনে ১০টার দিকেজ পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তার গলার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তিনি আরও জানান, শান্ত আহমেদ বাবুর গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। বাবার নাম মৃত সদর আলী। তিনি থাকতেন রাজধানীর শনিবার আখরা মৃধা বাড়ি এলাকায়। মাঝেমধ্যে এক বন্ধুর আইটি ফার্মে কাজ করতেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম