ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

রাজধানীর আরামবাগে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২২,  12:28 PM

news image

রাজধানীর মতিঝিল থানাধীন আরামবাগ এলাকায় বকেয়া বেতন ও গার্মেন্টস বন্ধের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সোয়া ৮টা থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন। এ কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবি, কোনো রকমের আগাম নোটিশ ছাড়াই কর্তৃপক্ষ মতিঝিল থেকে কেরানীগঞ্জে কারখানা স্থানান্তর করেছে। পুলিশ বলছে, আমরা শ্রমিকদের রাস্তা অবরোধের কথা শুনে ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে এসে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরামবাগ এলাকার একটি গার্মেন্টসকে রাজধানীর দক্ষিণখান এলাকায় স্থানান্তর করা হয়েছে। কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে মালিকপক্ষ কারখানা স্থানান্তর করায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। আমরা মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছি। তাদেরকে শ্রমিকপক্ষের দাবি জানানো হবে। এছাড়া চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তাদেরকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম