ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রাজধানীতে ৭০০ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২৬,  11:01 AM

news image

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকা থেকে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র শাহজাহানপুর থানা পুলিশ। সম্প্রতি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এই অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মো. বাছেদ (৪৪) ও মোছা. তানিয়া (৩৭)। শাহজাহানপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানা পুলিশের একটি আভিযানিক দল রেলওয়ে কলোনি এ-টাইপ ১৬ নং বিল্ডিংয়ের ১ম সিঁড়ির ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে ৭০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। সূত্রটি আরও জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম