ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীতে ২৫ দিন ধরে শিকলে বেঁধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৪,  11:26 AM

news image

রাজধানীর মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিং এলাকায় প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে শিকলে বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ২৫ দিন একটি ফ্ল্যাটে ওই তরুণীকে বেঁধে রেখে ধর্ষণ করে প্রেমিক ও তার দুই বন্ধু। আর এতে সহায়তা করেন অপর এক নারী। এই ঘটনায় ভুক্তভোগী ২৩ বছর বয়সি তরুণী গতকাল রবিবার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা নম্বর ১৮৪। মামলার আসামিরা হলেন- তরুণীর প্রেমিক সান (২৬), হিমেল (২৭) ও রকি (২৯)। আসামি নারীর নাম সালমা ওরফে ঝুমুর (২৮), যিনি এক প্রবাসীর স্ত্রী। পুলিশ জানায়, সালমার সহায়তায় এই তরুণীর সঙ্গে পাশবিক আচরণ করেছে ধর্ষণকারীরা। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আজিজুল হক। তিনি বলেন, ফোন পেয়ে নবীনগর হাউজিং এলাকার একটি ফ্ল্যাট থেকে এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আগামীকাল (সোমবার) বিস্তারিত জানাতে পারব। এদিকে ভুক্তভোগী তরুণীর অভিযোগের সূত্রে জানা গেছে, নবীনগরে সালমার চতুর্থ তলার ফ্ল্যাটে গত ৫ মার্চ থেকে তাকে আটকে রাখা হয়েছিল। ওই তিন যুবকের ধর্ষণের ঘটনায় সহায়তা করেন সালমা।মামলায় ওই তরুণী আরো উল্লেখ করেন, বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ এবং পরে তারা অন্যত্র বিয়ে করায় ওই তরুণী তার বড় বোনের বাসায় থাকছিলেন। সে সময় ভগ্নিপতির মাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয়। পরে ওই যুবকের মাধ্যমে এক প্রবাসীর স্ত্রী সালমা ওরফে ঝুমুরের সঙ্গে পরিচয় হয় তরুণীর। এক পর্যায়ে বোনের বাসা ছেড়ে তার (সালমা) সঙ্গে নবীনগরের ভাড়া ফ্ল্যাটে ওঠেন ওই তরুণী। পরে ঝুমুরের মাধ্যমে সান নামের এক যুবকের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নবীনগরের ওই বাসায় গত ৩ ফেব্রুয়ারি প্রথম ধর্ষণ করেন সান। একইভাবে ২৭ ফেব্রুয়ারি আবারো ধর্ষণ করে সান। পরবর্তী সময় বিয়ের জন্য চাপ দিলে যোগাযোগ বন্ধ করে দেন প্রেমিক সান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম