ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রাজধানীতে ২০ ছিনতাইকারী-কিশোর গ্যাং সদস্য আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  11:13 AM

news image

রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এবং কিশোর গ্যাং গ্রুপের ২০ সদস্যকে আটক করেছে র‌্যাব-২। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি ও ছিনতাইকালে ২০ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক, দস্যুতা, ছিনতাই, অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম