ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

রাজধানীতে স্বামীর কর্মস্থলে স্ত্রীর রহস্যজনক মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২২,  10:48 AM

news image

রাজধানীর গুলশানে স্বামীর কর্মস্থলে স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম মাহিমা খানম মুলান (২২)। এ ঘটনায় স্বামী জোবায়ের হোসেন দাবি করেছেন, মাহিমা কাঁচের বোতল ভেঙে নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত দশটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহিমার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মৃতের স্বামী জোবায়ের হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি গুলশান থানাকে জানানো হয়েছে। থানা থেকে টিম এসে ব্যবস্থা নিচ্ছে। বাচ্চু মিয়া বলেন, মেয়েটি বোতল ভেঙে নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বামী বলেছেন। বিষয়টি এখনও নিশ্চিত নই। এ বিষয়ে তদন্তসাপেক্ষে বলা যাবে। পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে সূত্র ধরে গত মে মাসে বিয়ে করেন জোবায়ের ও মাহিমা। বর্তমানে তারা উত্তর বাড্ডার পূর্বাঞ্চল নাবিল হাউজিংয়ে একটি ফ্লাটে ভাড়া থাকতেন। সেখানে তাদের সঙ্গে মাহিমার ছোটবোনও থাকতেন। জোবায়ের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে চতূর্থ বর্ষে পড়াশোনা করেন। পড়ালেখার পাশাপাশি তিনি গুলশান ১১০ নম্বর রোডের ড্রোব প্রডাকশন মিডিয়া হাউজে চাকরি করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম