ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রাজধানীতে সাবেক পুলিশ সার্জেন্টের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২২,  2:44 PM

news image

রাজধানীর কাফরুল থেকে এইচ এম ফরিদ উদ্দিন (৫০) নামের এক সাবেক পুলিশ সার্জেন্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পূর্ব শেওড়াপাড়ার নিজ বাসা থেকে কাফরুল থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, ফরিদ আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের পর আসল রহস্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। কাফরুল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম হাওলাদার এ তথ্য জানিয়েছেন। এসআই সাইফুল বলেন, ‘গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থলে যাই। এ সময় পরিবার দাবি করে, ফরিদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পরে আমরা মরদেহ উদ্ধার করি। তারপর হাসপাতালে পাঠাই।’ ফরিদের পরিবারের বরাত দিয়ে এসআই সাইফুল বলেন, ‘পুলিশ সার্জেন্ট ফরিদ উদ্দিন মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল শনিবার দুপুরে তিনি নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যেরা বিষয়টি জানতে পেরে থানায় খবর দেন।’ পরে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘এখনই ফরিদ উদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানানো সম্ভব হবে।’ এসআই সাইফুল বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ এখনও সেখানেই আছে।’সাইফুল ইসলাম জানান, ১৯৯৯ সালে এইচ এম ফরিদ উদ্দিন পুলিশে যোগদান করেন। পরে ২০১৪ সালে তিনি স্বেচ্ছায় অবসরে যান। তাঁর গ্রামের বাড়ি জামালপুর। ময়নাতদন্ত শেষে গ্রামেই তাঁকে দাফন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম