ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৫,  10:52 AM

news image

রাজধানীর সবুজবাগে ১১ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রিমন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সবুজবাগের দক্ষিণ রাজারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, শিশুটির বাবার মুখে জানতে পারি- পাশের বাসার রিমন নামের এক যুবক তার মেয়েকে ফুসলিয়ে ধর্ষণ করে। পরে মেয়ের কাছ থেকে শুনে ওই যুবককে ধরে ফেলেন তারা। এরপর রাতেই পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। তিনি আরও বলেন, পরিবারের সহযোগিতায় ওই শিশুকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম