ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

রাজধানীতে শনাক্তের ৬৯ শতাংশই ওমিক্রনের রোগী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২২,  1:57 PM

news image

রাজধানী ঢাকায় করোনায় আক্রান্ত রোগীদের ৬৯ শতাংশের শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। আইসিডিডিআরবির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারির প্রথম দুই সপ্তাহে রাজধানীর করোনায় আক্রান্ত ৩৭৯ জন রোগীর নমুনা পরীক্ষা করেছে আইসিডিডিআরবি।

তাদের মধ্যে ২৬০ জনের শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে, যা ৬৯ শতাংশ। নমুনার জিনোম সিকোয়েন্সিং করে দেখা গেছে, রাজধানীতে ওমিক্রনের কমপক্ষে তিনটি উপধরন ছড়িয়ে পড়েছে। আইসিডিডিআরবির তথ্য বলছে, বাংলাদেশে গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত করোনার আলফা ধরনের আধিপত্য ছিল। মার্চেই বেটা ধরন শনাক্ত হয়। পরে মে মাসের মধ্যে বেটা ধরনে আক্রান্ত মানুষের সংখ্যা আগের সব ধরনকে ছাড়িয়ে যায়। মে নাগাদ শনাক্ত হয় ডেলটা ধরন। এর পর থেকেই জুন পর্যন্ত ধরনটির আধিপত্য চলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম