ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রাজধানীতে লরির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২২,  10:50 AM

news image

রাজধানীতে লরির চাপায় মো. সফর মোল্লা (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বন্ধু কাজল জানান, মোটরসাইকেল যোগে দক্ষিণ বাড্ডা যাওয়ার সময় ডেমরা স্টাফ কোয়ার্টার পৌঁছালে একটি তেলের লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সফর মোল্লা সেটি থেকে ছিটকে পড়ে। এরপর ওই লরির নিচে চাপা পড়ে সে। তিনি জানান, নিহত সফর মোল্লা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তোয়ামুড়া গ্রামের মো. আবদুল মোল্লার সন্তান। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট সে। একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল সফর মোল্লা। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম