ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

রাজধানীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল এক নারীর

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৬,  5:14 PM

news image

রাজধানীতে অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পিংকি খাতুন (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পিংকিকে হাসপাতালে নিয়ে যান তার ভাই মো. জাহিদ। তিনি জানান, পিংকির স্বামীর নাম মো. রাজিব। তারা থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। সেখান থেকে দুই সন্তানকে নিয়ে গেন্ডারিয়ায় এসেছিলেন তার বাসায় দাওয়াতে। রাতে ভাইয়ের (জাহিদের) বাসা থেকে আবার ফতুল্লার বাসায় ফেরার জন্য রওনা হন। অটোরিকশা ঠিক করে তাতে উঠিয়ে দিয়েছিলেন ভাই নিজে। এর কিছুক্ষণ পর ফোনে খবর পান, পোস্তগোলা ব্রিজের নিচে অটোরিকশাটির চাকার সঙ্গে তার পরনের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগেছে। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাহিদ আরও জানান, সঙ্গে থাকা পিংকির সন্তানরা সুস্থ আছে। ঘটনার সময় তার স্বামী সঙ্গে ছিলেন না। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম