ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৩,  10:29 AM

news image

রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম তালুকদারকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। সোমবার (২৭ মার্চ) দিবাগত রাতে শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০১২ সালের ১৫ মে শ্যামপুর থানায় সেলিম তালুকদারের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সেলিম ওই মামলায় জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে ছিলেন। এরমধ্যে আদালত গত ২২ ডিসেম্বর তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দেন। তিনি আরও জানান, গ্রেফতার সেলিম সীমান্তবর্তী জেলা থেকে ফেনসিডিল ঢাকায় সহযোগীদের কাছে সরবরাহ করতেন। ওই মামলায় ২ মাস ১০ দিন জেল খাটার পর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। তার নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম