ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৪,  11:11 PM

news image

রাজধানীর দক্ষিণখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন মারা গেছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আশকোনা আশিয়ান সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওমর ফারুক (১৮), রবিউল ইসলাম ও জুনায়েদ। নিহত ওমর ফারুকের বাবার পরিচিত মোহাম্মদ হোসেন জানান, ওমর আশকোনার একটি মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র ছিলেন। তার বাবার নাম রাজন। বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রুপসি এলাকায়। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে দক্ষিণখানের আশকোনা আশিয়ান সিটি এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম