ঢাকা ০৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদের ছুটিতে ৪ জেলায় যাবে জাকসুর বিশেষ বাস ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া সংকটের গুজবে তেলের পাম্পে দীর্ঘ ভিড় রোজায় পানির গুরুত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ নরসিংদীর শিবপুরের অবৈধভাবে মাটি খনন করার অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা রাজধানীতে রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বগুড়ায় জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা ঐতিহাসিক বদর দিবস আজ ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণের’ পূর্বাভাস যুক্তরাষ্ট্রের

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২২,  10:35 AM

news image

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬ হাজার ৩৮১টি ইয়াবা, ৪৫ গ্রাম হেরোইন, ২৫ বোতল ফেনসিডিল ও ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১৩ নভেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার (১৪ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম