ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রাজধানীতে মসজিদের মেস ঘর থেকে খাদেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৩,  11:42 AM

news image

রাজধানীর শাহজাহানপুরে বাইতুল জান্নাত জামে মসজিদের মেস ঘর থেকে ওই মসজিদের খাদেম মোহাম্মদ মজিবুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মজিবুর রহমানের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে আমরা খবর পেয়ে শাহজাহানপুর রেল কলোনির বাইতুল জান্নাত জামে মসজিদের একটি মেস ঘরে খাদেম মজিবুর রহমানকে বৈদ্যুতিক পাখার সঙ্গে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাই। তাকে নামিয়ে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে আনা হয়। মজিবুর রহমানের পরিবারের বরাত দিয়ে এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ‘তিনি এই মসজিদে দীর্ঘ ২৫ বছর ধরে খাদেমের দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি রাতে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন তিনি আরও জানান, ‘পারিবারিক ঝামেলাও ছিল। জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। এসব কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম